চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ভাইপোর সংবাদ সম্মেলনের জের কাটতে না কাটতেই এবার চাচা ভাইপোর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২৫ জুন) বিকেলে প্রেসক্লাব চৌগাছা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভাইপো কামাল পারভেজ মিত্যা ভিত্তিহীন ও মনগড়া তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন বলে চাচা সামছুল আলম অভিযোগ করেছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা উপজেলার ফুলসারা ইউনিয়নের বারুইহাটি গ্রামের স্থায়ী বাসিন্দা। একই গ্রামের আমার ভাই সিরাজুল ইসমামের ছেলে বি এম কামাল পারভেজ। গ্রামের জায়গা জমি নিয়ে তার সাথে কিছুটা বিরোধ আছে, যা তিনি নিজে সৃষ্টি করেছেন। সে নিজে একজন মামলাবাজ হিসেবে পরিচিত। আমাদের নিয়ে থানায় জিডি করা থেকে শুরু করে সংবাদ সম্মেলন এমনকি বিভিন্ন ব্যক্তির কাছে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে নানা কাল্পনিক কথা বলে সমাজে আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন করছে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, কামাল পারভেজ সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, তার ছেলে মেয়েদের স্কুলে যেতে আমরা বাধা সৃষ্টি করছি, যা সম্পূর্ণ মিথ্যা। আমি একজন বৃদ্ধ মানুয, বয়স প্রায় ৭০ বছর। আমার ছেলে শাহিনুর রহমান একটি সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক।
মুলত, আমার দুই বোন আয়রন খাতুন ও ছায়রা খাতুনের কাছ থেকে ওয়ারেশ সূত্রে আমি ১৯৯৪ সালের ৬ জুন ও ১৯৯৪ সালের ৪ জুন দুটি দলিলমূলে ৩৩.৭৫ শতক ও ৪৬.২৫ শতক জমি ক্রয় করি। সেই জমি রেজিঃ মুলে হাজারের অংশ হিসেবে রেকর্ড করি। ভাইপো কামাল পারভেজ এখন আমার বোনদের ওই রেকর্ডীয় জমি তার নামে রেজিষ্ট্রি করে নেয়ার জন্য দীর্ঘদিন ধরে নানা ধরনের ফন্দি আঁটেন। শুধু তাই না ২০১৭ সালের ৪ নভেম্বর ভাইপো কামাল পারভেজ আমার বোনদের নানা প্রলোভন দেখিয়ে তাদের জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র জাল করে জমি রেজিষ্ট্রি করে নেয়। এ ঘটনা নিয়ে পরিবারের সকলেই তার উপর ভিষন ক্ষুব্দ। সংবাদ সম্মেলনে এ সময় সামছুল আলমের ভাইপো মনিরুল ইসলাম ও ছেলে শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।
এবিষয়ে কামাল পারভেজের কাছে জানতে চাইলে, তিনি চাচা সামছুল আলমের আনা সকল অভিযোগ অস্বিকার করেন।
জাগো/এমআই

