দুর্নীতি ও অনিয়মে জড়িত কাউকে ছাড় নয়: জেলা জজদের উদ্দেশে প্রধান বিচারপতি

আরো পড়ুন

দুর্নীতি ও অনিয়মে জড়িত কোনো কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার সুপ্রিমকোর্টের স্পোর্টস কমপ্লেক্সে উপস্থিত সারাদেশের জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে অভিভাষণ দেয়ার সময় প্রধান বিচারপতি এই হুঁশিয়ারি দেন।

প্রধান বিচারপতি, বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণ থেকে দ্রুত বাড়ি ফেরানোর জন্য সব বিচারককে যথাযথভাবে বিচারকর্ম পরিচালনা করার নির্দেশনা দেন। একইসঙ্গে আইনজীবীদের কোনো অন্যায় দাবির কাছে মাথা নত না করতে বিচারকদের নির্দেশ দেন।

প্রধান বিচারপতি দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করে বিচারকদের উদ্দেশে বলেন, আইনজীবীরা বারবার সময় আবেদন করলেই তা যেন গ্রহণ করা না হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে। অযথা শুনানি মুলতবি করলে বিচার প্রার্থীদের হয়রানি বাড়ে। বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে জেলা জজদের আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিচারকদের সুশৃঙ্খলভাবে কোর্ট পরিচালনা করতে হবে। সততা ও দক্ষতা নিয়ে ন্যায়বিচার করার মানসে মনোনিবেশ করার জন্য দেশের সব বিচারকগণকে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিচারকগণের পক্ষ থেকে মোট ১২জন বিচারক বক্তব্য দেন। সম্প্রতি কয়েকটি জেলা আদালতে আইনজীবীদের সঙ্গে বিচারকদের বাহাসের ঘটনা ঘটে। এগুলো প্রধান বিচারপতির নজরে আনেন জেলা জজরা। তখন প্রধান বিচারপতি বলেন, কোর্টের ডেকোরাম সবাইকে বজায় রাখতে হবে। কোনো বিচারকের সঙ্গে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটলে তা প্রধান বিচারপতিকে অবহিত করতে হবে। কোর্টের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে। কোনো অন্যায় আবদারের কাছে মাতা নত করা যাবে না।

এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণও অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে সারাদেশের তিন শতাধিক জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশ নেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ