প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ঝিকরগাছা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আরো পড়ুন

শাহ জামাল শিশির, ঝিকরগাছা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে যশোরের ঝিকরগাছায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগ।

মঙ্গলবার (৩১ মে) সকাল ১১টায় ঝিকরগাছা সরকারি শহীদ মশিউয়ূর রহমান ডিগ্রী কলেজ মোড় থেকে বিশাল এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে হাজারো সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে পারবাজার প্রদক্ষিণ শেষে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।

মিছিল শেষে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ নেতাকর্মী।

সমাবেশে বক্তব্য দেন, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পী, ছাত্রলীগ নেতা নাঈমুর রহমান হৃদয়।

উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, সাবেক ছাত্রনেতা আরিফুজ্জামান সন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন, সাবেক সহ সম্পাদক মনোয়ার কবীর বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও পৌর কাউন্সিলর রনি সর্দার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক, ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন, আরাফাত হোসেন শান্ত, শিহাব উদ্দীন রাজ, ইমন হোসেন, নাসির হোসেন, সোহেল আরমান সানি, হাসিবুল হাসান অনিক, সাইহান রিপুল, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ