যশোরে গৃহকর্মীর বিরুদ্ধে ২৬ লাখ টাকার স্বর্ণ চুরির মামলা

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকায় একটি বাড়িতে আলমারি থেকে কৌশলে সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এই অভিযোগে বাড়ির ভাড়াটিয়া ও গৃহকর্মীসহ তিনজনের নাম উল্লেখ করে যশোর কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মামলাটি করেন ভুক্তভোগী ফজলুর রহমান।
অভিযুক্তদের পরিচয়
১. সেলিনা বেগম (গৃহকর্মী)২. রবিউল ইসলাম জনি (সেলিনা স্বামী)৩.আয়েশা বেগম (ইনতাজুল হকের স্ত্রী)ঘটনার বিবরণ ও মামলা সূত্রে জানা যায়
মামলার বাদী ফজলুর রহমান জানান, তিনি শহরের আদ্-দ্বীন প্রিন্টার্সে কর্মরত। গত ২৩ ডিসেম্বর সকালে তার মেয়ে উম্মে ফজিলাতুন নেছা গৃহকর্মী সেলিনা বেগমের উপস্থিতিতেই ঘরের আলমারিতে থাকা কাপড়ের ভাঁজে ১১ ভরি ৫০ আনা স্বর্ণালংকার ভর্তি একটি লাল শপিং ব্যাগ রাখেন। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪৫ হাজার টাকা।
এজাহারে উল্লেখ করা হয়, ওই দিনই কাজ শেষ না করে সেলিনা বেগম তড়িঘড়ি করে বাসা থেকে চলে যান। এরপর পরিবারের সদস্যরা রাজশাহীতে বেড়াতে গিয়ে ২৭ ডিসেম্বর ফিরে আসেন। ২৮ ডিসেম্বর থেকে সেলিনা পুনরায় কাজে যোগ দেন। গত ৪ জানুয়ারি আলমারি খুললে স্বর্ণালংকারগুলো আর পাওয়া যায়নি। পরিবারের দাবি, বাড়ির চাবি বা আলমারির কৌশলে ব্যবহার করে গৃহকর্মী ও তার সহযোগীরা এই চুরি সংঘটিত করেছেন।

যশোর কোতয়ালি থানা পুলিশ জানিয়েছে, চুরির অভিযোগ পাওয়ার পর মামলাটি নথিবদ্ধ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ