শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা: দুই যুবক আশঙ্কাজনক

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লেগে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর বারোপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—বেনাপোল পোর্ট থানার খলশী (রাজগঞ্জ) গ্রামের রিপনের ছেলে মোটরসাইকেল চালক আপন (১৬) এবং একই গ্রামের মিলনের ছেলে তৌহিদ (১৯)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বারোপোতা এলাকা দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বাইকটি রাস্তার পাশে একটি মেহগনি গাছের সাথে প্রচণ্ড গতিতে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আপন ও তৌহিদ দুজনেই রক্তাক্ত জখম হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুজনের অবস্থাই বর্তমানে আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
:
শার্শায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পড়ুন সংবাদে।

আরো পড়ুন

সর্বশেষ