জমি দখলের চেষ্টা এবং মামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

আরো পড়ুন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাঁপা গ্রামের মুক্তিযোদ্ধা এস এম জালাল উদ্দিন পৈত্রিক জমিতে বাড়ি নির্মানে বাঁধা দেয়া মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

তিনি এ সময় বলেন, রাজগঞ্জ বাজারে ৬০ থেকে ৭০ বছরের সাড়ে ৪ শতক দখলীয় পৈত্রিক বসত ভিটা রয়েছে । জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে পাশের হানুয়ার গ্রামের প্রয়াত নুরুল হকের পুত্রগণ বাঁধা দেন। তারা আমার দখলীয় জমিতে খুটি পুতে রাখে। আমরা কয়েকজন মুক্তিযোদ্ধা এ বিষয় প্রতিকার চেয়ে সরকারের একটি দফতরে জানালেও ওই দফতরের উর্ধ্বতন কর্মকর্তা কোনো প্রতিকার করেন নি, বলে এই মুক্তিযোদ্ধার অভিযোগ। পাল্টা অভিযুক্তরা আমার নামে বিভিন্ন সময় আটটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। এই বৃদ্ধ বয়সে মামলার পিছনে দেীড়ানো কিংবা অর্থ যোগান দেয়ার মত অবস্থা আমার নেই। তিনি সরকারের কাছে বিষয়টি তদন্ত পূর্বক প্রতিকার দাবি করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এস এম মুযহারুল ইসলাম মন্টু, মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, আলাউদ্দিন, ইজবার আলী, মোসলেম উদ্দিন প্রমুখ।

এ বিষয়ে প্রয়াত নুরুল হকের পুত্র আশরাফুল হক বলেন,তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট। আমরা ১৯৬০ সাল থেকে ওই জমি ভোগ দখল করে আসছি। যার উপযুক্ত প্রমাণদিসহ জমির সকল কাগজপত্র রয়েছে কিন্ত উনি সম্পূর্ন গায়ের জোরে এমন কি পেশি দেখিয়ে জমিটি তার দখলে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ