প্রতিনিধি: যশোরের চৌগাছায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে চৌগাছা স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সোমবার বিকেল সাড়ে চারটায় শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে চৌগাছা স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ। এসময় চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিলুপ্ত কমিটির আহবায়ক জিয়াউর রহমান রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বকুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, চৌগাছা প্রেসক্লাবের সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, নারায়নপুর ইউনয়িন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন ইটু, চৌগাছা সদর ইউনিয়নের আহবায়ক আবু সাঈদ মানিক, সুখপুকুরিয়া ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল হাকিম উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের আগে উপজেলা পরিষদ থেকে পৌর স্বেচ্ছাসেবকলীগের ব্যানারে একটি র্যালি নিয়ে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে যান তারা।
এর আগে বিকেল তিনটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করো উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম, রাজিব ঘোষ, জয়ন্ত কুমার, সাহেদ, অন্তু, জয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা ছাত্রলীগের অন্যান্য গ্রুপের নেতারাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে। বিকেলে চৌগাছা সদর ইউনয়িন ছাত্রলীগের আহবায়ক আকরামুল ইসলামের নেতৃত্বে মিনহাজুর রহমান জিসাদ, সাইফুল ইসলাম সুমন, সাকিব পারভেজ, হাসিবুল ইসলাম শান্ত, এনএ নাঈম প্রমুখ শ্রদ্ধাঞ্জলি দেন। সর্বশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পন করে আব্দুল করিম ও রুবেল হোসেন নেতৃত্বাধীন গ্রুপ। আবিদুজ্জান জিসান, সোহেল প্রমুখ এসময় রুবেল করিমদের সাথে ছিলেন।
জাগোবাংলাদেশ/এমআই

