দলীয় শৃঙ্খলা ভঙ্গ: লেবুতলা ইউনিয়ন যুবদল সভাপতি বহিষ্কার

আরো পড়ুন

দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে যশোর সদর উপজেলার ২নং লেবুতলা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বাবুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সদর উপজেলা যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধী নানাবিধ কর্মকাণ্ডে লিপ্ত থাকায় আব্দুল্লাহ আল মামুন বাবুকে ইতিপূর্বে একাধিকবার সতর্ক করা হয়েছিল। তবে বারংবার নিষেধ সত্ত্বেও তিনি বিতর্কিত কার্যক্রম চালিয়ে যাওয়ায় সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশক্রমে তাকে সকল পদ থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এই বার্তায় উল্লেখ করা হয়েছে যে, বহিষ্কারের এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। একই সাথে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী যেন বহিষ্কৃত এই নেতার সাথে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখেন, সেজন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ