ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

আরো পড়ুন

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুথি বাহিনী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দখলকৃত ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে সেনারা সেটি আকাশেই ভূপাতিত করতে সক্ষম হয়। ক্ষেপণাস্ত্রের কিছু অংশ দখলকৃত এলাকার বাইরে গিয়ে পড়লেও কোনো বড় ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো হুথি পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

এর আগের দিন (বুধবার) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দেন, তারা তেল আবিবের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে—একটি ফিলিস্তিন-২ ক্লাস্টার মিসাইল এবং অন্যটি যুলফিকার মিসাইল। সারির দাবি, এ হামলার ফলে লাখো ইসরায়েলি নাগরিক আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয় এবং তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ ও ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। সতর্কবার্তায় সারি বলেন, “জায়নবাদী শাসকগোষ্ঠী কখনোই নিরাপত্তা ও শান্তি ভোগ করবে না” এবং ভবিষ্যতে ইয়েমেনি হামলা আরও ব্যাপক আকার ধারণ করবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের ‘অপারেশন আল-আকসা স্টর্ম’–এর পর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। সেই সময় থেকেই ইয়েমেনের হুথি গোষ্ঠী প্রকাশ্যে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে আসছে।

আরো পড়ুন

সর্বশেষ