আগামী ২৮ জুন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখা প্রস্তুতি সভার আয়োজন করেছে।
শুক্রবার যশোর শহরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা সভাপতি আবুল বাশার। সভায় উপস্থিত বক্তারা বলেন,
এই মহাসমাবেশ হবে—
- প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কারের দাবি,
- গণহত্যার বিচার,
- সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি,
- এবং দেশ ও ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে একটি ঐতিহাসিক কর্মসূচি।
সভায় বক্তব্য দেন—
- জেলা জয়েন্ট সেক্রেটারি মাহবুবুর রহমান বাবু
- সাংগঠনিক সম্পাদক মুফতী মঈন উদ্দীন আল আজাদ
- দপ্তর সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম
- শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক রাশেদ বাবু
সভাটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি গাজী সহিদুল ইসলাম।
বক্তারা সকলকে ঢাকার মহাসমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করে ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনের দাবি আদায়ে প্রস্তুত থাকার আহ্বান জানান।

