চৌগাছায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

আরো পড়ুন

যশোরের চৌগাছা উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান (৫৫) নামের এক প্রতিবেশী বৃদ্ধকে আটক করা হয়েছে। আজ, ১১ জুন, চৌগাছা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, শিশুটি তার বাড়ির পাশেই খেলাধুলা করছিল। দুপুর ৩টার দিকে প্রতিবেশী মিজানুর রহমান জোর করে শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং সেখানেই তাকে ধর্ষণ করে।

শিশুটির ফুফু জানান, বিকেল ৪টার দিকে তিনি শিশুটিকে বাড়ির উঠানে কান্না জড়িত কণ্ঠে দাঁড়িয়ে থাকতে দেখেন। কিছু জিজ্ঞাসা করার আগেই শিশুটির পায়ে রক্ত দেখে তার মা ও ফুফু তাকে ঘরে নিয়ে যান। এই জঘন্য ঘটনা নিশ্চিত হওয়ার পর স্বজনরা তাৎক্ষণিকভাবে শিশুটিকে হাসপাতালে নিয়ে যান।

চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া পারভীন ধর্ষণের সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পর প্রাথমিকভাবে পরীক্ষার জন্য তাকে ইওসিতে পাঠানো হয়। প্রচন্ড রক্তক্ষরণের কারণে সেখান থেকে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে রেফার করা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ