যশোরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে লিটন (৩০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন দুর্গাপুর গ্রামের আজগারের ছেলে।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, সন্ধ্যায় লিটন বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় ওই এলাকার সেলিম ও রমজান তাকে কুপিয়ে জখম করে। লিটনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে তিনি নিশ্চিত করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলামও একই তথ্য জানিয়েছেন যে, এই ঘটনায় অভিযুক্তদের আটকের জন্য পুলিশ কাজ করছে।

আরো পড়ুন

সর্বশেষ