মির্জা ফখরুল বললেন, ২০২৬ সালের নির্বাচন ঘোষণায় জাতি হতাশ

আরো পড়ুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা জাতির মধ্যে হতাশা সৃষ্টি করেছে। শুক্রবার (৬ জুন) রাতে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি বহুবার দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। আমরা আশা করেছিলাম যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সময় হিসেবে ২০২৬ সালের এপ্রিল ঘোষণা করে শুধু বিএনপিকেই নয়, বরং পুরো জাতিকেই হতাশ করেছেন।”

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই সময়কে কেন্দ্র করে নির্বাচন কমিশন শিগগিরই একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে।

উল্লেখ্য, জরুরি চোখের চিকিৎসার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১২ মে রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে ব্যাংককে গিয়েছিলেন। চিকিৎসা শেষে ৬ জুন রাতে দেশে ফেরেন তিনি।

আরো পড়ুন

সর্বশেষ