যশোরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে ছুরিকাঘাত,

আরো পড়ুন

যশোর শহরের মনিহার ফলপট্টি সংলগ্ন পাপ্পার মাঠ এলাকায় পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে এক তরুণ আহত হয়েছেন। আহতের নাম আসিফ (২০), তিনি সিটি কলেজপাড়া বউবাজার এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি চায়ের দোকানের মালিক।

সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজে দোকান থেকে কিছুটা দূরে গেলে আসিফকে অনুসরণ করে অভিযুক্ত মিজান (২৫) ও তার এক সহযোগী। পরে পাপ্পার মাঠ এলাকায় তাকে পথরোধ করে ধারালো ছুরি দিয়ে বাম উরুতে দুইবার আঘাত করা হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রক্তাক্ত আসিফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত

অভিযুক্ত মিজান বেজপাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে রূপদিয়ায় তার শ্বশুরবাড়িতে থাকেন। ঘটনার পরপরই তিনি ও তার সহযোগী এলাকা ছেড়ে পালিয়ে যান।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

আরো পড়ুন

সর্বশেষ