আদালত অবমাননার মামলায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত শুনানি ১৯ জুন

আরো পড়ুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজির না হওয়ায়, আগামী ১৯ জুন চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল

মঙ্গলবার (৩ জুন) শুনানি শেষে এ আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারকরা। প্রসিকিউশন পক্ষ জানায়, আদালতের নির্দেশে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও শেখ হাসিনা স্বেচ্ছায় হাজির হননি কিংবা কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও দেননি

আইন অনুযায়ী, এমন অবস্থায় ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন।

চানখারপুল হত্যা মামলায় চার পুলিশ সদস্য হাজির
এদিকে, গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত চার পুলিশ সদস্য—নাছিরুল ইসলাম, আরশাদ হোসেন, ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল সুজনকে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ