মমতা শঙ্করের মন্তব্যে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক

আরো পড়ুন

নারী দিবসের প্রাক্কালে বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর এক বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মমতা শঙ্কর বলেছেন— নারীরা কুপ্রস্তাব পাওয়ার জন্য নিজেরাই দায়ী। তার মতে, যদি নারীরা নিজেদের ব্যক্তিত্ব দৃঢ়ভাবে প্রকাশ করেন, তবে এ ধরনের পরিস্থিতির শিকার হতে হবে না।

অভিনেতার ব্যঙ্গ, নেটিজেনদের প্রতিক্রিয়া

মমতা শঙ্করের এই মন্তব্যের পরপরই অভিনেতা ঋত্বিক চক্রবর্তী একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন। তিনি কারো নাম উল্লেখ না করেই লেখেন,
“উনি শঙ্কর প্রজাতির শিল্পী”,
এবং সঙ্গে একটি ভাবুক ইমোজি জুড়ে দেন।

নেটিজেনরা দ্রুত বুঝতে পারেন, এটি মমতা শঙ্করকেই ইঙ্গিত করে বলা হয়েছে। অনেকে তার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে লিখেছেন—

এই সমাজে নানা অবস্থান থেকে মানুষ নির্যাতিত হয়, কিন্তু কেউ কেউ সেটাই বুঝতে চান না।”

একজন রসিকতা করে মন্তব্য করেন—
মানে, তার মধ্যে একটুও মমতা নেই বলছেন? সবটাই মায়া!”

 

 

আরো পড়ুন

সর্বশেষ