স্বপ্নদেখোর আয়োজনে মাদক বিরোধী ইয়ুথ লিডারশীপ ক্যাম্প ২০২৩ অনুষ্ঠিত

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক : স্বপ্নদেখো সমাজ কল্যান সংস্থার আয়োজনে ও এ্যাবাকাস সফট বিডি লিমিটেডের সহযোগিতায় মাদক বিরোধী ইয়ুথ লিডারশীপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সখিনা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এ মাদক বিরোধী ইয়ুথ লিডারশীপ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মাদক বিরোধী ইয়ুথ লিডারশীপ ক্যাম্পে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৯ জন শিক্ষার্থী দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন। ক্যাম্পটিতে দিনভর নানা আলোচনা, কর্মশালা, ও গেমসের মাধ্যমে লিডারশীপ, ক্যারিয়ার ও যোগাযোগ দক্ষতার ওপর প্রশিক্ষণ প্রদান করা হয় এবং এর পাশাপাশি চলে মাদক বিষয়ে সচেতনতা সেশন। ক্যারিয়ার উন্নয়নে নানা দিক নির্দেশনামূলক আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও নেতৃত্ব প্রদানের সক্ষমতা উন্নয়নে নানা দলগত কাজের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণ শেষে অভিব্যক্তি বিনিময় ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় মাদক বিরোধী ইয়ুথ লিডারশীপ ক্যাম্পের কার্যক্রম।অনুষ্ঠানে স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও এ্যাবাকাস সফট বিডি লিমিটেডের চেয়ারম্যান এবং ইয়ুথ ক্যাম্পটির প্রধান প্রশিক্ষক জহির ইকবাল নান্নু। এ সময় তিনি মাদক থেকে দূরে থেকে এবং পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার দক্ষতা উন্নয়ন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ