যশোরের অভয়নগরে কাঠবোঝাই একটি ট্রাক খাদে পড়ে চালক আব্দুর রউফ সরদার (৫০) মারা গেছেন।
এসময় হেলপার সাগর হোসেন (২০) আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) যশোর-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকচালকের সহকারী সাগর হোসেন জানান, বুধবার রাতে বাগেরহাট থেকে ট্রাকে কাঠবোঝাই করে কুষ্টিয়া যাচ্ছিলেন তারা। সকালে যশোর-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় পৌঁছান। এসময় চালক ঘুমিয়ে পড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। চালক রউফ ট্রাকের নিচে চাপা পড়েন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তালতলা পাওয়ার হাউজ এলাকার কাছে মহাসড়কে খুলনা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি কাঠ বোঝাই ট্রাক (যশোর ট- ১১-৪২৭২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার আব্দুর রউফ সরদার নিহত হয়। আহত হয় ট্রাকটির হেলপার সাগর। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহত ট্রাক ড্রাইভার ও আহত হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। নিহত ট্রাক ড্রাইভার সাতক্ষীরা জেলার কাসেমপুর এলাকার রজব আলী সরদারে পুত্র।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিলদ্রী সুন্দর কুন্ডু বলেন, হাসপাতালে আনার আগেই ট্রাক ড্রাইভার আব্দুর রউফ সরদারের মৃত্যু হয়েছে। আহত হেলপার সাগরকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন ভালো।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, তালতলা পাওয়ার হাউজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ড্রাইভার নিহত হয়েছে। ডায়েরি অনুযায়ী লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://www.binance.info/si-LK/register?ref=LBF8F65G