সাফ চ্যাম্পিয়নশিপ জেতা দলের নারী ফুটবল দলের ডিফেন্সের খেলোয়াড় আঁখি খাতুনের বাবাকে হুমকি দেয়ার অভিযোগে শাহজাদপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুনুর রশিদ ও কনস্টেবল আবু মুসাকে ক্লোজড করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুটবলার আঁখির বাবাকে হুমকি দেয়ার ঘটনায় ওই দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে সহকারী পুলিশ সুপারকে (শাহজাদপুর সার্কেল) তদন্তের জন্য বলা হয়েছে।

