শার্শায় পুলিশের বিশেষ অভিযান: পরিত্যক্ত অবস্থায় ৮০ বোতল মাদক উদ্ধার

আরো পড়ুন

যশোরের শার্শা থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে। শনিবার (২৮ মার্চ) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালী গ্রামে এই অভিযান চালানো হয়।:
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. আনিসুর রহমান ও এএসআই (নিঃ) আজমুল হুদা মিঠু সঙ্গীয় ফোর্স নিয়ে টেংরালী গ্রামের বাউন্ডারি দক্ষিণ পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকার জনৈক আব্দুল কাদেরের বাড়ির দক্ষিণ পাশের একটি ডোবার মধ্যে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।:
অভিযান শেষে পুলিশ নিমরোক্ত আলামত জব্দ করে:
১. ৫০ (পঞ্চাশ) বোতল WINCEREX (উইনসেরেক্স) সিরাপ।
২. ৩০ (ত্রিশ) বোতল ESkuf (এসকাফ) সিরাপ।
বর্তমান পরিস্থিতি:
উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো বর্তমানে শার্শা থানা হেফাজতে রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং সীমান্ত এলাকায় এ ধরনের মাদকবিরোধী জিরো টলারেন্স অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ