শার্শায় ভ্যান উল্টে কিশোর গুরুতর আহত,

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলায় চলন্ত ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আবির (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শার্শা থানাধীন নিজামপুর এলাকায় জনৈক আব্দুলের বাড়ির সামনের পাকা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
:
আহত আবির শার্শা উপজেলার ছোট নিজামপুর গ্রামের ইকবালের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে যাওয়ার সময় নিজামপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভ্যানটি উল্টে গেলে যাত্রী আবির পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় ও শরীরে প্রচণ্ড আঘাত পায়।
চিকিৎসা ও বর্তমান অবস্থা:
দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ