বাঘারপাড়ায় বাস-থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত ৯

আরো পড়ুন

যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের (ইজিবাইক) মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ:
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, থ্রি-হুইলারটি যাত্রী নিয়ে যশোর শহর থেকে বাঘারপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারটি দুমড়েমুচড়ে যায় এবং বাসচালকসহ উভয় যানের ৯ যাত্রী আহত হন।

আহতদের মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— হাফিজুর (বাসচালক), নিশাদ, তারিক, ইমদাদুল, ফসিয়ার রহমান, কুবুত উদ্দিন ও সুজন।
:
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।

আরো পড়ুন

সর্বশেষ