বেনাপোল পৌর নির্বাচনের আগে ৬নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুর ঈদ শুভেচ্ছা

আরো পড়ুন

:আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তরুণ ও বিশিষ্ট সমাজসেবক মোস্তাফিজুর রহমান বাবু দেশবাসী ও তাঁর নির্বাচনী এলাকার জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সুমন এইচ নামে এক ব্যক্তি মোস্তাফিজুর রহমান বাবুর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা জানান।
বার্তায় মোস্তাফিজুর রহমান বাবু বলেন, “ঈদ আমাদের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসুক। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। আমি ৬নং ওয়ার্ডের প্রতিটি পরিবারের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার শেষে ঈদ উৎসব আমাদের জীবনে শান্তির বার্তা নিয়ে আসুক।”
বেনাপোল পৌর নির্বাচনের হাওয়া বইতে শুরু করায় ৬নং ওয়ার্ডের এই তরুণ ও সমাজসেবক কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ