কুয়েতের দুই তেল শোধনাগারে ভয়াবহ হামলা: আগুন নিয়ন্ত্রণে লড়ছে ফায়ার সার্ভিস

আরো পড়ুন

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে এবার কুয়েতের দুটি প্রধান জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। দেশটির মিনা আল-আহমাদি ও মিনা আবদুল্লাহ—এই দুই তেল শোধনাগারে একই সঙ্গে ভয়াবহ আগুন লেগেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
:
কুয়েত ফায়ার ফোর্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ফায়ার সার্ভিসের ছয়টি দল কাজ করছে। জরুরি উদ্ধারকারী দলগুলো দেশের অন্যতম প্রধান এই দুই জ্বালানি কেন্দ্রের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই জ্বালানি স্থাপনা দুটিতে পরিকল্পিত হামলার পর আগুনের সূত্রপাত হয়েছে। তবে হামলার ধরণ বা কারা এর পেছনে রয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই ঘটনার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যপক বৃদ্ধি পেয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে গেছে। কাতারের গ্যাস স্থাপনা এবং সৌদি আরবের তেল শোধনাগারে সাম্প্রতিক অস্থিরতার পর কুয়েতের এই ঘটনা পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
পরিস্থিতি বিবেচনায় মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তজনা এই সংকটকে আরও ঘনীভূত করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আরো পড়ুন

সর্বশেষ