বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

আরো পড়ুন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহাগ শেখ (৪২) নামে এক শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের গাড়ফা বাজার পানের হাটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় শ্রমিক লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোহাগ শেখ পানের হাটের সামনে অবস্থান করছিলেন। এসময় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং এর নেপথ্যে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সর্বশেষ