যশোরে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর করুণ মৃত্যু

আরো পড়ুন

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের খড়িসাডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে আহান নামে ১৮ মাস বয়সি এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আহান ওই গ্রামের চিন্ময় রায়ের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শিশু আহান বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে পরিবারের সবার অগোচরে সে হামাগুড়ি দিয়ে বা হাঁটতে হাঁটতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
আহানকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শিশুটির মা-বাবাসহ স্বজনদের আহাজারিতে খড়িসাডাঙ্গা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন

সর্বশেষ