যশোরে বাইসাইকেল চুরির চেষ্টাকালে যুবক আটক

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর শহরের এম এম আলী রোডে বাইসাইকেল চুরির চেষ্টাকালে আকাশ (২০) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (১৪ মার্চ) রাত সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে। আটক আকাশ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আজাদের ছেলে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ আলী আনোয়ার এম এম আলী রোডের একটি ওষুধের দোকানের সামনে তার ব্যবহৃত বাইসাইকেলটি রেখে ভেতরে যান। এ সময় সুযোগ বুঝে আকাশ সাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনাটি মালিকের নজরে এলে তিনি তাৎক্ষণিক চিৎকার শুরু করেন।
এ সময় আশপাশের ব্যবসায়ীরা ও পথচারীরা ধাওয়া করে ওই যুবককে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
সৈয়দ আলী আনোয়ার জানান, চোর চক্রটি অত্যন্ত দ্রুততার সাথে সাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু স্থানীয়দের তৎপরতায় তা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
?

আরো পড়ুন

সর্বশেষ