জনরোষ ও বিতর্কের মুখে যশোরের ওসি ফারুকের বিদায়: নতুন দায়িত্বে মাসুম খান

আরো পড়ুন

যশোর কোতোয়ালি মডেল থানার বহুল আলোচিত ও বিতর্কিত অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদকে অবশেষে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাকা থেকে আসা পুলিশ পরিদর্শক মাসুম খান।
বৃহস্পতিবার (১২ মার্চ) যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়।
:
বিদায়ী ওসি ফারুক আহমেদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে নানা অনিয়ম, দুর্নীতি ও অপেশাদার আচরণের অভিযোগ উঠছিল। সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার এবং থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে স্থানীয় মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। বিশেষ করে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন পোর্টালে তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

জানা গেছে, দায়িত্ব পালনে অবহেলা ও বিতর্কিত ভূমিকার কারণে এর আগেও তাকে জেলা পুলিশের পক্ষ থেকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছিল। অবশেষে জনরোষ ও প্রশাসনিক ভাবমূর্তি রক্ষায় তাকে থানা থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ।
:
শহরের গুরুত্বপূর্ণ এই থানার ওসি পরিবর্তনের খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। স্থানীয়রা আশা করছেন, নতুন ওসি মাসুম খানের নেতৃত্বে কোতোয়ালি থানার সেবার মান বাড়বে এবং সাধারণ মানুষ হয়রানিমুক্ত পুলিশি সেবা পাবেন।
সদ্য নিয়োগপ্রাপ্ত ওসি মাসুম খান শিগগিরই আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করবেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরো পড়ুন

সর্বশেষ