গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

আরো পড়ুন

গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে রেজিনা বেগম (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে উপজেলার বাদিয়াখালি এলাকার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রেজিনা বেগম জেলার ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী গ্রামের বাসিন্দা রেজা মিয়ার মেয়ে এবং বধূ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রেজিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে তিনি পরিবারের অগোচরে বাড়ি থেকে বের হয়ে বাদিয়াখালি রেললাইন এলাকায় চলে যান। অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় একটি চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। রেলওয়ে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
?

আরো পড়ুন

সর্বশেষ