যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া গ্রামে ইয়াছমিনা খাতুন (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া গ্রামে ইয়াছমিনা খাতুন (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দিবাগত রাত ১২টা থেকে ৩টার মধ্যে মাহিদিয়া গ্রামের মাদ্রাসা সুপার ফারুকের বাড়িতে এই ঘটনাটি ঘটে।
নিহত ইয়াছমিনা খাতুন চাঁচড়া ইউনিয়নের গোয়ালদা বাজার এলাকার সোহেল হোসেনের স্ত্রী এবং মাহিদিয়া গ্রামের মো. হযরত গাজীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ইয়াছমিনা তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, গভীর রাতে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে ময়নাতদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রমের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই অকাল মৃত্যুর সঠিক কারণ বা এর পেছনে কোনো পারিবারিক কলহ ছিল কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। ঘটনার পর থেকে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; মাহিদিয়া গ্রামে শোকের ছায়া

