শার্শায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আরো পড়ুন

যশোরের শার্শা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ সম্রাট হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর ২:৩০ মিনিটের দিকে শার্শার দুর্গাপুর (ছাত্রাপাড়া) গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এসআই শেখ আল আমিন ও এসআই মোঃ সবুজ গাজীর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর গ্রামে অভিযান চালায়। এসময় সম্রাট হোসেনের নিজ বসত ঘর থেকে তল্লাশিকালে তার হাতে থাকা একটি নাইলনের ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আসামির পরিচয়:
মোঃ সম্রাট হোসেন (২৫), পিতা- মোঃ শাহাদাত হোসেন, সাং- দুর্গাপুর (ছাত্রাপাড়া), থানা- শার্শা, জেলা- যশোর।
আটককৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

আরো পড়ুন

সর্বশেষ