যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে ৭৫ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য এসকাফ (ESKuf) সহ মোঃ মিনহাজ ব্যাপারী (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর ২:৪৫ মিনিটের দিকে শার্শা থানাধীন কাশিপুর বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ডিবির এসআই শিবু মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর বাজারের পাশে আমিনুল মেম্বারের ধানী জমির পশ্চিম পাশে চৌগাছা-শার্শা সড়কের ওপর অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন মিনহাজ ব্যাপারীকে তল্লাশি করলে তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ৭৫ বোতল অবৈধ এসকাফ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির পরিচয়:
মোঃ মিনহাজ ব্যাপারী (২৩), পিতা- সানাউল্লাহ ব্যাপারী, সাং- গোপীনাথপুর, থানা- শার্শা, জেলা- যশোর।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
যশোরের শার্শায় ৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

