জ্বালানি সংকট কাটাতে ভারত থেকে ৫০ হাজার টন ডিজেল আমদানির উদ্যোগ

আরো পড়ুন

দেশের চলমান জ্বালানি সংকট নিরসন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। জরুরি ভিত্তিতে আগামী চার মাসের মধ্যে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) এবং আসামের নুমলীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ৫০ হাজার টন ডিজেল সরবরাহের জন্য আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়েছে।
রবিবার (৮ মার্চ) সংশ্লিষ্ট সরকারি ও কূটনৈতিক সূত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্রমতে, দেশে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং বিদ্যুৎ উৎপাদনসহ অন্যান্য খাতে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার এই ত্বরিত উদ্যোগ নিয়েছে। ভারতের এই দুই প্রধান জ্বালানি প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রস্তাবে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিজেল আমদানির প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে।
সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ধারণা, ভারতের সঙ্গে এই আমদানির চুক্তিটি সম্পন্ন হলে বর্তমান জ্বালানি পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে এবং জনমনে স্বস্তি ফিরবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে জরুরি এই সরবরাহ নিশ্চিত করতে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়ার অপেক্ষায় রয়েছে ঢাকা। প্রক্রিয়াটি চূড়ান্ত হলে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ডিজেলের চালান আসতে শুরু করবে।

আরো পড়ুন

সর্বশেষ