গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন যশোর নগর বিএনপির সভাপতি মুল্লুক চাঁদ

আরো পড়ুন

যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতা বোধ করায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল থাকলেও পূর্ণ সুস্থতা ও রোগমুক্তির জন্য আরও কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে, প্রবীণ এই রাজনৈতিক নেতার দ্রুত সুস্থতা কামনা করে পরিবার ও দলের পক্ষ থেকে যশোরবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ