যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে পঙ্কজ চক্রবর্তী (৭০) নামে এক প্রবীণ পুরোহিতকে পিটিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। রবিবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার রানী আলী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত পঙ্কজ চক্রবর্তী ওই গ্রামের মৃত যতীন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পঙ্কজ চক্রবর্তী বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় শেখপাড়া এলাকার চিহ্নিত দুর্বৃত্ত বজলু (৩৫), আলামিন (৪৫) ও রতন (৩৫)-সহ ‘খবির বাহিনী’র অজ্ঞাতনামা ৫-৬ জন সদস্য অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও কাঠের লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চৌগাছায় প্রবীণ পুরোহিতকে পিটিয়ে জখম করল ‘

