যশোরে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় গৃহবধূকে পিটিয়ে জখম

আরো পড়ুন

যশোর শহরের বেজপাড়া এলাকায় দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সোমা সাহা (৩৮) নামে এক গৃহবধূকে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে। রবিবার (৮ মার্চ) বিকেলে শহরের বনানী রোড এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত সোমা সাহা ওই এলাকার অখিল কুমার বিশ্বাসের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে একই এলাকার সুনীল ব্যানার্জীর ছেলে গৌতম ব্যানার্জি (৫৫) গৃহবধূ সোমা সাহার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। সোমা সাহা এই অন্যায্য দাবি প্রত্যাখ্যান করলে গৌতম ব্যানার্জি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাথে থাকা কাঠের লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
হামলার পর পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাত থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

আরো পড়ুন

সর্বশেষ