পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখার এক অভিযানে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এবং বিবিসি বাংলার প্রতিবেদন থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (STF) এক বিবৃতিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে বাংলাদেশের দুইজন নাগরিক গুরুতর অপরাধ করার পর অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পটুয়াখালীর বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল স্বীকার করেছেন যে, তিনি আলমগীরকে সাথে নিয়ে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করার পর ভারতে পালিয়ে যান। তারা প্রথমে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করেন এবং পরবর্তীতে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় পৌঁছালে পুলিশের হাতে ধরা পড়েন।
ওমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ বনগাঁয় গ্রেপ্তার

