যশোরে এমএম কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল: ১৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

আরো পড়ুন

পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের ঐতিহ্যবাহী সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে কলেজের মধু মঞ্চের সামনের চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
:
ইফতার মাহফিলে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মধু মঞ্চের সম্মুখভাগ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন কলেজের প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। এছাড়া ক্যাম্পাস সংলগ্ন ছাত্রীদের হলগুলোতেও সংগঠনের পক্ষ থেকে ইফতার পৌঁছে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মহসিন আলী এবং ইসলামী সংগীত পরিবেশন করেন জাহিদ হাসান। এমএম কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল হাসানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কলেজ শাখা সেক্রেটারি আনিসুর রহমান আলিফ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
:
মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান আলোচনা পেশ করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর সভাপতি উবায়দুল্লাহ হুসাইন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহরের সাবেক সভাপতি কে. এম. আশরাফুল ইসলাম। বক্তারা রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।
:
ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এমএম কলেজ কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা আমজাদ হুসাইন।

আরো পড়ুন

সর্বশেষ