দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলা ও সাশ্রয়ী মনোভাব বজায় রাখতে যশোরে রাত ৮টার পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। তবে আসন্ন ঈদুল ফিতর বিবেচনায় শপিংমল ও পোশাকের দোকানগুলো আপাতত এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
: আগামীকাল শুক্রবার (৬ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।: রাত ৮টার পর সব ধরনের সাধারণ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।: ঈদ উপলক্ষে কেবল শপিংমল ও পোশাকের দোকানগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার সুযোগ পাবে। তবে ঈদের পর সব ধরনের প্রতিষ্ঠানকে কঠোরভাবে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।: অপ্রয়োজনে এসি, বৈদ্যুতিক বাতি ও পাখা বন্ধ রাখা এবং মার্কেটগুলোতে আলোকসজ্জা সীমিত করার আহ্বান জানানো হয়েছে।
যশোর চেম্বারের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান। তিনি বলেন, “বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের বিদ্যুৎ ব্যবহারে অত্যন্ত সাশ্রয়ী হতে হবে। জাতীয় স্বার্থে ব্যবসায়ীদের এই ত্যাগ স্বীকার করতে হবে।”
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু। সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
যশোরে বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত, কার্যকর হচ্ছে শুক্রবার থেকে

