যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি বাবলাকে (প্রকাশ নাম বাবলা) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার মোনাহরপুর গ্রাম থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বাবলা ওই গ্রামের একাধিক মামলার আসামি আলাউদ্দীন ওরফে কটাআলার ছেলে।
ঝাঁপা পুলিশ ফাঁড়ির এএসআই আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোনাহরপুর গ্রামের আলাউদ্দীন মাস্টারের বাড়ির পাশের ইটের রাস্তায় অভিযান চালানো হয়। এসময় বাবলাকে তল্লাশি করে তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে স্থানীয় সাগর টেইলার্স ও আবু সাঈদকে মামলার সাক্ষী করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবলার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা ছাড়াও চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে রাজগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় প্রকাশ্যে ইয়াবা বিক্রি করে আসছিলেন। তার অত্যাচারে অতিষ্ঠ ছিল এলাকাবাসী।
:
ঝাঁপা পুলিশ ফাঁড়ির এএসআই আনিছুর রহমান জানান, বাবলা ওই এলাকায় মাদক সাম্রাজ্য গড়ে তুলেছিল। তার ওপর দীর্ঘদিনের কড়া নজরদারি শেষে তাকে আটক করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

