যবিপ্রবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও নতুন কমিটি ঘোষণা

আরো পড়ুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি’ (সাজেছাক)-এর উদ্যোগে বর্ণাঢ্য নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনের জন্য সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
গত সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং অনুষদ গ্যালারিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. এস. এম. নুর আলম।
নবনির্বাচিত কমিটিতে মো. ফরহাদ ইসলামকে সভাপতি এবং মো. ইমদাদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাসুদুজ্জামান রনি, ফারজানা নাজনীন, সুমাইয়া সুলতানা, সৌম্য দত্ত ও নাজমুস সাকিব আবির। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওন কবির, নাইমুর রহমান নাইম, ইমাম হোসেন, শ্রেয়সী ঢালী পূজা, সোনালী আক্তার যূথী, রাজ কুমার ঘোষ ও নাজমুল হাসান রাজু। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে শেখ সাইদুল হক নোমান ও রাফেয়া খাতুন নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—কোষাধ্যক্ষ সীমান্ত বিশ্বাস, দপ্তর সম্পাদক অমিত কর্মকার, প্রচার সম্পাদক নাভিদ হাসান এবং সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হুসাইন।
অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষকরা তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের সংগঠন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে অনন্য ভূমিকা পালন করে। নবীনদের বরণ ও প্রবীণদের বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আরো পড়ুন

সর্বশেষ