যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: নানি শ্বশুর আটক বা অভিযুক্ত পলাতক

আরো পড়ুন

যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিম্মা (৭) নামের ওই শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু মিম্মা যশোর সদর উপজেলার শংকরপুর এলাকায় তার নানি হালিমা বেগমের বাড়িতে থেকে স্থানীয় গোলপাতা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। গত সোমবার (২ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে নানির ভাই (সম্পর্কে নানা) হাফিজুল (৪০) বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে শিশুটিকে তার ভাড়া বাসায় নিয়ে যায়। অভিযোগ উঠেছে, সেখানে নির্জনতার সুযোগ নিয়ে হাফিজুল শিশুটিকে পাশবিক নির্যাতন ও ধর্ষণ করে।
পরবর্তীতে আজ মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। অভিযুক্ত হাফিজুল সাতক্ষীরা জেলার বাসিন্দা। সে বর্তমানে যশোর মেডিকেল কলেজ সংলগ্ন আফজাল হোসেনের বাড়ির পাশে একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা (ফরেনসিক টেস্ট) চলছে। এদিকে, এই অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার অভিযুক্ত হাফিজুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি ইতিমধ্যে অবগত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ