নড়াইলে মহাসড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

আরো পড়ুন

: নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় এলাকায় কালনা-যশোর মহাসড়কের পাশ থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মহাসড়কের পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তারা তাৎক্ষণিক নড়াইল সদর থানা পুলিশকে খবর দেন।

খবর পাওয়ার পরপরই সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
> নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নবজাতকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এই অমানবিক ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
>
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নবজাতক ফেলে যাওয়ার পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ