ঢাকায় ইনকিলাব মঞ্চে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ: ‘ফ্যাসিবাদী দোসরের’ বিরুদ্ধে হুঁশিয়ারি

আরো পড়ুন

ঢাকায় ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

রাত ৮টার দিকে শহরের দড়াটানা ভৈরব মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে। পরবর্তীতে মিছিলটি কোতোয়ালি থানার মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
সমাবেশে ছাত্র নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ হাদি হত্যার ৫০তম দিনে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে যেভাবে হামলা চালানো হয়েছে, তা নজিরবিহীন। বক্তারা অভিযোগ করেন:
* পুলিশ এখনো ফ্যাসিস্ট শক্তির দোসর হিসেবে কাজ করছে।
* শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে পুলিশ প্রমাণ করেছে তারা এখনো জনবান্ধব হয়ে ওঠেনি।
* বক্তারা প্রশ্ন তোলেন, “এই অন্তর্বর্তী সরকার ও পুলিশ আসলে কার স্বার্থ রক্ষা করছে?”
কঠোর হুঁশিয়ারি
সমাবেশ থেকে ছাত্র নেতৃবৃন্দ সরকারকে উদ্দেশ্য করে বলেন, অবিলম্বে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং ঢাকায় হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর  নিতে হবে। অন্যথায় জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে আবারও যশোরকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।ব

আরো পড়ুন

সর্বশেষ