আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন’ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগিতায় ইয়ুথ ফোরামের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালা ও আলোচনা
সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কর্মশালাটি উদ্বোধন করেন।
ইয়ুথ ফোরামের সদস্য কেয়া আক্তারের সভাপতিত্বে এতে আরও আলোচনা করেন রুপান্তরের জেলা প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোবিন্দ্র চন্দ্র বিশ্বাস, সমাজসেবক গিয়াস উদ্দিন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এইচ এম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক গণেশ পাল, সাবেক সভাপতি মশিউর রহমান মাসুম, ব্যবসায়ী পলাশ মৃধা, এবং ইয়ুথ ফোরামের সদস্য রুমান হোসাইন ও মাশরাফি হোসেন সানি।
সভায় বক্তারা পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিকল্প ব্যাগ ব্যবহারে সচেতনতার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে, সুন্দরবন রক্ষায় যত্রতত্র নদী, খাল ও জলাশয়ে কোনো অবস্থাতেই প্লাস্টিক ও পলিথিন না ফেলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
ব্যাগ বিতরণ
কর্মশালা শেষে প্রধান অতিথি অতীশ সরকার বাজার ব্যবসায়ীদের মাঝে রুপান্তরের ১০ হাজার বিকল্প ব্যাগ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন’ – মোরেলগঞ্জে পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

