সৌদি আরবে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আরো পড়ুন

সৌদি আরবে আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে গত এক সপ্তাহে ২১ হাজার ৩৩৯ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর: আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২ হাজার ৯৫৫ জন আবাসিক আইন, ৪ হাজার ১৮৬ জন শ্রম আইন এবং ৪ হাজার ১৯৮ জন সীমান্ত আইন লঙ্ঘন করেছিলেন।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশকারী কাউকে আশ্রয় দেওয়া বা পরিবহন সুবিধা প্রদান করলে ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির যাবতীয় সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করা হবে।

এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের বিষয়ে তথ্য জানাতে মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ এবং অন্য অঞ্চলে ৯৯৬ নম্বরে কল করার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

 

আরো পড়ুন

সর্বশেষ