যশোরে নাশকতা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা লিখন গ্রেপ্তার

আরো পড়ুন

যশোরে নাশকতা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ খান লিখন (৩৪) কে আটক করেছে ডিবি পুলিশ। তিনি শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।

বুধবার রাত ১১টার পর পালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, লিখন আওয়ামী লীগ সরকারের সময়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি সরকারবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। ফেসবুকে শেখ হাসিনার বক্তব্য ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তদন্তে আরও জানা যায়, ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর সদর উপজেলার কানাইতলা গ্রামে একদল দুর্বৃত্ত নাশকতা চালায়। এ সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় লিখনের সম্পৃক্ততার প্রমাণ মেলে।

ডিবি পুলিশ তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন

সর্বশেষ