নেপালে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল পদত্যাগ, রাজনৈতিক অস্থিরতা তীব্র

আরো পড়ুন

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ ও সহিংসতার মধ্যে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন। বিক্ষোভের সময় অন্তত ১৯ জন নিহত হওয়ার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এর আগে একই দিনে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগপত্র জমা দেন। তবে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ সত্ত্বেও বিক্ষোভ থামেনি, বরং দেশটির রাজনৈতিক সংকট আরও গভীর হচ্ছে।

প্রেসিডেন্টের সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে অগ্নিসংযোগ এবং ভেতরের বিভিন্ন সামগ্রী লুট করেছে, যা নেপালের সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দুবাই যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি দায়িত্ব অস্থায়ীভাবে ডেপুটি প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করেছেন। পদত্যাগের আগে অলি সর্বদলীয় বৈঠক ডেকে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের চেষ্টা করছিলেন এবং দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন।

 

 


 

আরো পড়ুন

সর্বশেষ