মালয়েশিয়ার তেরেঙ্গানুতে জুমার নামাজ না পড়লে দুই বছরের কারাদণ্ড ও জরিমানা

আরো পড়ুন

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্য সরকার মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজে অনুপস্থিতির ক্ষেত্রে নতুন কঠোর আইন প্রণয়ন করেছে। অকারণে নামাজ ছেড়ে দিলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, জরিমানা, বা উভয় শাস্তি প্রযোজ্য হবে।

শরিয়াহ ফৌজদারি অপরাধ (তাকজির) আইন অনুযায়ী, অপরাধীদের সর্বোচ্চ তিন হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬ হাজার টাকা) জরিমানা করা হতে পারে। রাজ্য নির্বাহী কাউন্সিলের সদস্য মুহাম্মদ খালিল আবদুল হাদি জানিয়েছেন, “একবার নামাজ না পড়লেও এটি দণ্ডনীয় অপরাধ।”

সরকার মসজিদে ব্যানার টানিয়ে জনগণকে সচেতন করবে এবং অনুপস্থিতদের বিরুদ্ধে অভিযোগ বা টহল দলের মাধ্যমে ব্যবস্থা নেবে।

এই উদ্যোগ প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পাস)-এর অংশ, যারা শরিয়াহ আইন কঠোরভাবে প্রয়োগ করতে চায়। মালয়েশিয়ায় মুসলিমদের জন্য শরিয়াহ আইন ও সাধারণ সিভিল আইন একইসাথে কার্যকর রয়েছে।

গত বছর ফেব্রুয়ারি, মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত একাধিক শরিয়াহভিত্তিক রাজ্য আইন বাতিল করায় ইসলামপন্থিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।

আরো পড়ুন

সর্বশেষ