গাইবান্ধায় বিরল শারীরিক গঠনের নবজাতকের জন্ম, জনমনে চাঞ্চল্য

আরো পড়ুন

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এক নবজাতকের জন্ম ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনার। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব পাশে অবস্থিত রাবেয়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে শিশুটির জন্ম হয়।

শিশুটির মা মোছাঃ জেসমিন সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা। পিতা মোঃ সোলাইমান। সন্তান জন্মের পর চিকিৎসক ও স্বজনরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন, শিশুটির মুখে চোখ ও নাকের অস্তিত্ব নেই। তবে মুখমণ্ডলের অন্যান্য অংশ গঠিত রয়েছে।

ক্লিনিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মা ও নবজাতক বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, শিশুটি “কনজেনিটাল অ্যানোমালি” নামক জন্মগত শারীরিক বিকৃতিতে আক্রান্ত — যা অত্যন্ত বিরল হলেও চিকিৎসা বিজ্ঞানে পরিচিত একটি জটিলতা।

ঘটনাটি জানাজানি হলে রাতেই ক্লিনিকের সামনে জড়ো হন শত শত উৎসুক মানুষ। শিশুটিকে একবার দেখতে বহু মানুষ ভিড় করেন, যদিও নিরাপত্তা নিশ্চিত করতে ক্লিনিক কর্তৃপক্ষ সতর্কতা অবলম্বন করে।

চিকিৎসকরা জানান, শিশুটির পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই জটিলতার প্রকৃতি ও কারণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে। এ ধরনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ও বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন হতে পারে বলেও তারা উল্লেখ করে।

আরো পড়ুন

সর্বশেষ